জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে নারী সহকর্মীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি কর্মশালার আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক। কর্মশালায় বক্তব্য রাখেন ব্যাংকের এমডি ও সিইও শাহ আলম সারওয়ার। কর্মশালাটির তত্ত্বাবধানে ছিলেন কলপোস্কোপিস্ট ডা. সাদিয়া মাহবুবা রিপা ও ডা. কাইয়ুমা খানম এবং অ্যাসিস্ট্যান্ট সার্জন ডা. নন্দিনী সরকার ও ডা. ফাহিমা চৌধুরী।