পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ট্রিপল বি মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-থ্রি’। ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিংয়ের দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। ডিএসইর মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিটি।

চলতি বছরে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকের (জুলাই-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৯ পয়সা। আর তৃতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ১৪ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৪৪ পয়সায়।