এয়ার এশিয়ার ব্যবসায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে দেশের ২০ ট্রাভেল এজেন্সিকে অ্যাওয়ার্ড দিয়েছে মালয়েশিয়াভিত্তিক বহুজাতিক কোম্পানিটি। এছাড়া আরো ১৬ এজেন্সিকে সম্মাননা স্বীকৃতি দেয়া হয়। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এয়ার এশিয়ার অ্যানুয়াল এজেন্ট কনফারেন্সে এজেন্সিগুলোর প্রতিনিধিদের হাতে ক্রেস্ট ও স্বীকৃতিপত্র তুলে দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ারএশিয়া এভিয়েশন গ্রুপ লিমিটেডের সিইও বো লিংগাম, টিএএস গ্রুপের চেয়ারম্যান কে এম মুজিবুল হক, ভাইস চেয়ারম্যান ও সিইও শেখ মামুনুল হক, এমডি মোরশেদুল আলম চাকলাদার, পরিচালক কাজী শাহ মোজাক্কের আহমদুল হক, এয়ার এশিয়ার চিফ রেভিনিউ অ্যান্ড নেটওয়ার্ক অফিসার পল ক্যারল প্রমুখ। —বিজ্ঞপ্তি