ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও আশুগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। মঙ্গলবার ( ৩ অক্টোবর) সরাইল ও আশুগঞ্জ উপজেলার সকল ইউনিয়নে এ ক্যাম্পের আয়োজন করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ-কমিটির সদস্য, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার ব্যবস্থাপনা পরিচালক ও সরাইল সমিতি, ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক-১ ডা. আশীষ কুমার চক্রবর্তী। এ ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, চিকিৎসা পরামর্শ ও জরুরি ওষুধ দেয়া হবে।
এ ধারাবাহিকতায় প্রথমে সরাইলের নয়টি ইউনিয়ন ও পরবর্তীতে আশুগঞ্জের আটটি ইউনিয়সহ মোট সতেরটি ইউনিয়নে এ ক্যাম্পের আয়োজন করা হবে। এরই অংশ হিসেবে আজ সরাইলের কালীকচ্ছ ইউনয়নে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় যেখানে প্রায় আড়াই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেবে পাঁচ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী।-বিজ্ঞপ্তি










