বিলাসবহুল সিপ্লেন পরিষেবা চালু করল রেড সি গ্লোবালের অধীনে পরিচালিত প্রতিষ্ঠান ফ্লাই রেড সি। লোহিত সাগরে বিলাসবহুল দ্বীপ রিসোর্টগুলোয় পর্যটক পরিবহনে ডিজাইন করা কোম্পানিটি এর মধ্যেই প্রথম সিপ্লেন ফ্লাইট পরিচালনা করেছে। তাদের বহরে বর্তমানে চারটি সেসনা ক্যারাভান ২০৮ সিপ্লেন রয়েছে। কোম্পানিটি সিপ্লেনের সংখ্যা ২০২৮ সালের মধ্যে নয়টি ও ২০৩০ সালের মধ্যে ২০টিতে উন্নীত করার পরিকল্পনা হতে নিয়েছে। ফ্লাই রেড সি টেকসই বিমান জ্বালানি (এসএএফ) ব্যবহার করে বিদ্যুচ্চালিত সিপ্লেন অন্বেষণে প্রতিশ্রুতিবদ্ধ। ফ্লাই রেড সি কর্মসংস্থানের ক্ষেত্রেও দেশীয় প্রতিভাকে অগ্রাধিকার দিয়ে আসছে। তারাই প্রথম ক্যাপ্টেন ও সৌদি প্রকৌশলী নিয়োগ দিয়েছে। রেড সি ইন্টারন্যাশনাল তাদের সিপ্লেন পরিষেবার জন্য আগামীতে টার্মিনাল তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে। অ্যারাবিয়ান বিজনেস