গত বছরের শেষ প্রান্তিকে জাপানি কোম্পানিগুলোর কর-পূর্ব মুনাফা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ কমেছে।  গত আট প্রান্তিকের মধ্যে এই প্রথম কর-পূর্ব মুনাফা কমল।  জ্বালানি ও কাঁচামালের দামের কারণে ব্যয় বৃদ্ধিতে জাপানি কোম্পানিগুলোর মুনাফা কমেছে।  অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে জাপানি কোম্পানিগুলোর কর-পূর্ব মুনাফা হয়েছে ২২ দশমিক ৩৮ ট্রিলিয়ন ইয়েন বা ১৬ হাজার ৪০০ কোটি ডলার। কিয়োদো এজেন্সি