মিডল্যান্ড ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে যশোর শাখার কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষে সম্প্রতি সদর উপজেলার আরএন সড়কে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে নতুন শাখাটির উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে ব্যাংকের হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন ও চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার (সিবিও) মো. রাশেদ আকতার এবং যশোর শাখার শাখা ব্যবস্থাপক আব্দুল বারিকসহ স্থানীয় গ্রাহক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মিডল্যান্ড ব্যাংকের জনসংযোগ প্রধান মো. রাশেদুল আনোয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে এমডি ও সিইও তার বক্তব্যে গ্রাহকদের সর্বোত্তম সেবা দেয়ার জন্য শাখা কর্মকর্তাদের নির্দেশনা দেন। তিনি গ্রাহকদের যেকোনো জায়গা থেকে ও যেকোনো সময় আধুনিক ব্যাংকিং সেবা উপভোগ করতে ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্লাটফর্ম ‘মিডল্যান্ড অনলাইন’ ব্যবহার করার আহ্বান জানান। —বিজ্ঞপ্তি
মিডল্যান্ড ব্যাংকের যশোর শাখার উদ্বোধন
মিডল্যান্ড ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে যশোর শাখার কার্যক্রম শুরু করেছে।










