রমজান মাসে ফ্লোর ক্লিনার লাইজল"‘পরিচ্ছন্নতায় পবিত্রতা’ নামে মাসব্যাপী মসজিদ পরিষ্কার করার কর্মসূচি পালন করছে। এ ক্যাম্পেইনের অংশ হিসেবে সারা দেশের সব বিভাগে মসজিদের পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ কর্মসূচিতে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুরের মোট ৭০টি মসজিদ পরিচ্ছন্ন করা হবে। এছাড়া লাইজল রাজধানী ঢাকার ৩০টি মসজিদেও নিজেদের কর্মসূচি অব্যাহত রাখবে।
পরিচ্ছন্নতায় পবিত্রতা কর্মসূচির মাধ্যমে রমজান মাসে লাইজল সামাজিক সুস্থতা ও পরিচ্ছন্নতার প্রতি প্রতিষ্ঠানটির দায়িত্ব পালন করছে। এ উদ্যোগের মাধ্যমে লাইজল ধর্মীয় প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখার গুরুত্ব এবং সমাজের প্রতি দায়বদ্ধতার সম্মিলিত প্রয়াসকে প্রচার করছে।
রেকিট বেনকিজার (বাংলাদেশ) মার্কেটিং ম্যানেজার সাবরিন মারুফ তিন্নি বলেন, ‘রমজান মাসে নিয়মিত নামাজ আদায়, ইফতার আয়োজন, কোরআন তিলওয়াত এবং তারাবি নামাজের জন্য মসজিদে মুসল্লি সংখ্যা বৃদ্ধি পায়। ফলে মসজিদের পরিচ্ছন্নতা বজায় রাখা বেশ কঠিন হয়ে যায়। এ কর্মসূচির অংশ হিসেবে মসজিদ পরিষ্কার করার দায়িত্ব আমাদের কাঁধে নিয়ে খাদেমদের সহায়তা করছি। এবার দেশব্যাপী ১০০টি মসজিদ পরিষ্কারের মাধ্যমে লাইজল চায় পরিচ্ছন্নতার ব্যাপারে সাড়া ফেলতে। —বিজ্ঞপ্তি










