জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। গতকাল দুপুর ১২টার দিকে ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুর নেতৃত্বে এক্সচেঞ্জটির পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ডিএসইর পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, মো. আফজাল হোসেন, রুবাবা দৌলা, মো. শহীদুল ইসলাম, মো. শাকিল রিজভী, মো. শরীফ আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম সাইফুর রহমান মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একই দিনে আগারগাঁও জামিয়া হোসাইনিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছাসহ ১৫ আগস্টের সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় ডিএসইর চেয়ারম্যানের উপস্থিতিতে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া করা হয়।৷ এ সময় তার সঙ্গে ডিএসইর পরিচালক মো. শহীদুল ইসলাম ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকসহ এক্সচেঞ্জটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।—বিজ্ঞপ্তি