যাত্রী ও কার্গো পরিবহনের চাহিদা বাড়ায় ২০৪৩ সালের মধ্যে চীনের বাণিজ্যিক বিমানবহর দ্বিগুণের বেশি হারে বিস্তৃত হবে। মার্কিন বিমান নির্মাতা বোয়িং জানিয়েছে, ঊর্ধ্বমুখী চাহিদা মেটাতে আগামী দুই দশকের মধ্যে চীনে ৮ হাজার ৮৩০টি নতুন বাণিজ্যিক বিমান প্রয়োজন হবে, যা এ সময়ের মধ্যে বিশ্বব্যাপী বিমান সরবরাহের পাঁচ ভাগের এক ভাগ। চলতি বছর বার্ষিক বিমান পরিবহনের চাহিদা ৫ দশমিক ২ শতাংশ হারে বাড়তে পারে, যা বৈশ্বিক গড়ের তুলনায় বেশি। খবর মার্কেটওয়াচ
চীনে আগামী দুই দশকে ৮৮৩০ উড়োজাহাজ দরকার হবে
যাত্রী ও কার্গো পরিবহনের চাহিদা বাড়ায় ২০৪৩ সালের মধ্যে চীনের বাণিজ্যিক বিমানবহর দ্বিগুণের বেশি হারে বিস্তৃত হবে।










