শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও আইসিবির অধীন সাবসিডিয়ারি কোম্পানিগুলোর পক্ষ থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে করপোরেশনের প্রধান কার্যালয়ে ভাষাশহীদদের উদ্দেশে দোয়া, মিলাদ ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন, আইসিবির তিনটি সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং মহাব্যবস্থাপকরাসহ করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মচারী উপস্থিত ছিলেন।