গ্লোবাল ইসলামী ব্যাংক ‘আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২২’ অর্জন করেছে। ব্যাংকের করপোরেট গভর্ন্যান্স মূল্যায়ন করে ‘ইসলামী ব্যাংকিং কোম্পানিজ’ ক্যাটাগরিতে ব্যাংকটিকে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড দেয়া হয়। ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এ অ্যাওয়ার্ড দেয়। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের এএমডি কাজী মশিউর রহমান জেহাদ ব্যাংকের পক্ষ থেকে এ পুরস্কার গ্রহণ করেন।