বাংলাদেশ কৃষি ব্যাংক ও বিকাশ লিমিটেডের মধ্যে গতকাল সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। চুক্তির ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঠানো রেমিট্যান্স বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে দেশে অবস্থানরত গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে বিতরণ করা সম্ভব হবে। এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান এবং ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান উপস্থিত ছিলেন। ব্যাংকের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহাম্মেদ এতে স্বাক্ষর করেন।
বাংলাদেশ কৃষি ব্যাংক ও বিকাশের মধ্যে এমওইউ সই
বাংলাদেশ কৃষি ব্যাংক ও বিকাশ লিমিটেডের মধ্যে গতকাল সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।










