চলতি বছরের চতুর্থ প্রান্তিকে গাড়ি সরবরাহের পূর্বাভাস কমিয়েছে চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিও। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরবরাহ ব্যবস্থায় চাপের কারণে এ পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। নিও এখন আশা করছে, অক্টোবর-ডিসেম্বর সময়ে সংস্থাটি ৩৮ হাজার ৫০০ থেকে ৩৯ হাজার ৫০০ ইউনিট বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) সরবরাহ করতে পারবে। যেখানে প্রাথমিকভাবে ৪৩-৪৮ হাজার গাড়ির সরবরাহের পূর্বাভাস দেয়া হয়েছিল। এ খবরের পর পুঁজিবাজারে সংস্থাটির শেয়ারদর ৮ শতাংশ কমে গেছে। সিএনবিসি