পরিবহন খাতে বিদ্যুচ্চালিত হেলিকপ্টার ব্যবহার শুরুতে ব্রাজিলভিত্তিক ইভ এয়ার মবিলিটির সঙ্গে চুক্তি করেছে সৌদির ফ্লাইনাস। সমঝোতা চুক্তির অধীনে দুটি কোম্পানিই আরব রাজ্যে হেলিকপ্টার উড্ডয়ন ও অবতরণ কার্যক্রমের পরীক্ষা চালাবে। বিবৃতির মাধ্যমে ২০২৬ সাল নাগাদ রিয়াদ ও জেদ্দায় প্রাথমিকভাবে বিদ্যুচ্চালিত হেলিকপ্টার চালুর উদ্যোগও নেয়া হয়েছে। ফ্লাইনাসের প্রধান নির্বাহী ব্যান্ডার আল মোহান্না জানান, এভিয়েশন খাতে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে টেকসই ভবিষ্যৎ তৈরিতে যে উদ্যোগ নেয়া হয়েছে, এটি তারই অংশ। এছাড়া অঞ্চলটির শূন্য কার্বন নিঃসরণ লক্ষ্যমাত্রাও এর সঙ্গে সম্পর্কিত। তিনি বলেন, ‘এভিয়েশন খাতে অন্যতম কোম্পানি হচ্ছে ইভ এয়ার। তাদের সঙ্গে টেকসই সমাধান তৈরিতে কাজ করতে পেরে আমরা আনন্দিত।’ বিবৃতিতে বলা হয়, এর মাধ্যমে সৌদি আরবের এভিয়েশন খাতে বিদ্যুচ্চালিত ফ্লাইট পরিচালনায় স্থানীয় ইকোসিস্টেম তৈরিতে সহায়তা করা হবে। —আরব নিউজ
বিদ্যুচ্চালিত হেলিকপ্টার ব্যবহারে ফ্লাইনাস-ইভ এয়ারের চুক্তি
পরিবহন খাতে বিদ্যুচ্চালিত হেলিকপ্টার ব্যবহার শুরুতে ব্রাজিলভিত্তিক ইভ এয়ার মবিলিটির সঙ্গে চুক্তি করেছে সৌদির ফ্লাইনাস।










