এ উপলক্ষে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ের মিনি কনফারেন্স কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. রেজাউল করিম ও পপুলার ডায়াগনস্টিকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) অচিন্ত কুমার নাগ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
ব্যাংকের পক্ষ থেকে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ অংশীদারত্বের আওতায় সোনালী ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা পপুলার ডায়াগনস্টিকে করপোরেট স্বাস্থ্যসেবা পাবেন।
ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) মো. শরিয়ত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










