সুইস আর্মি ছুরির নতুন সংস্করণ বাজারে এনেছে ভিক্টোরিনক্স। অ্যালক্স লিমিটেড এডিশন ২০২৩ নামে পরিচিত ছুরিটির রঙ হলুদাভ। রোববার ঘোষণা দেয়া হয় সুইস নির্মাতা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। খবর দ্য কোরিয়া হেরাল্ড।

সুইজারল্যান্ডের ক্যানটন অব সুইচে তৈরি হয় ছুরিটি। সুইস আর্মি ছুরি দীর্ঘদিন ধরেই সেখানে পরিচিত ম্যাকগাইভার ছুরি হিসেবে। কালজয়ী নকশা ও কারুকাজের জন্য আধুনিক আর্টে ছুরিটি উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। পরিচিতি অর্জন করেছে পৃথিবীজুড়ে। ফলে এর দিকে বিশেষভাবে মনোযোগ নির্মাতা প্রতিষ্ঠান ভিক্টোরিনক্সেরও। প্রতি বছরই ভিন্ন থিমে ভিত্তি করে নতুন সংস্করণের ছুরি উন্মুক্ত করে। তবে বর্তমান অ্যালুমিনিয়াম অক্সাইডে তৈরি অ্যালক্স তুলনামূলকভাবে বেশি স্বচ্ছ। বৃদ্ধি করা হয়েছে স্থায়িত্ব ও শক্তি। কোম্পানির ভাষ্যমতে, ছুরিটি খুব সহজে বহন করা যাবে। ব্যাগে রাখা যায় ঘরের বাইরে প্রয়োজনীয় কাজের স্বার্থে।

দক্ষিণ কোরিয়ায় ছুরিটির দুটি সংস্করণ দেখা যাবে। প্রথমটি ৫৮ মিলিমিটার লম্বা আর্মি ছুরি ‘‌ক্ল্যাসিক এসডি’। দ্বিতীয়টি ‘‌পাইওনিয়ার এক্স’। দ্বিতীয় ছুরিটির নকশা একটু ব্যতিক্রম। বড় ছুরির সঙ্গেই সংযুক্ত থাকবে বোতলের ছিপি খোলার ব্যবস্থা ও একটি স্ক্রুড্রাইভার। ভিক্টোরিনক্স যাত্রা করেছিল ১৮৮৪ সালে। ঘড়ি ও ছুরির বাজারে ধরে রেখেছে একচেটিয়া আধিপত্য। পণ্যের মান, কার্যক্ষমতা, নকশা ও স্বাতন্ত্র্যের জন্য দ্রুত অর্জন করে পরিচিত। বর্তমান অ্যালক্স সংস্করণ সে অগ্রযাত্রারই ফলাফল।