২০২২ সালে ২৪ লাখ ইউনিট গাড়ি বিক্রি করেছে বিএমডব্লিউ। এ সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় এক লাখ ইউনিট কম। তবে মোট বিক্রিতে বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) অংশ দ্বিগুণের বেশি হয়ে প্রায় ১০ শতাংশে উন্নীত হয়েছে। চলতি বছর মোট বিক্রিতে ইভির অংশ ১৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা জার্মান বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির। রয়টার্স