ইংল্যান্ড ও ওয়েলসের আদালতে মেটার স্মার্ট গ্লাসের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। আদালতে প্রবেশের সময় এসব চশমা সঙ্গে থাকলে তা জব্দ করা হবে। বিচারকাজের ছবি বা ভিডিও ধারণের আশঙ্কা থেকেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের বিচার মন্ত্রণালয়ের নির্বাহী সংস্থা হিজ ম্যাজেস্টি’স কোর্টস অ্যান্ড ট্রাইব্যুনালস সার্ভিস (এইচএমসিটিএস)।

সংস্থাটি জানায়, আদালত ও ট্রাইব্যুনালে অনুমতি ছাড়া ছবি বা ভিডিও ধারণ নিষিদ্ধ। তাই মেটার স্মার্ট চশমার ব্যবহারও অনুমোদিত নয়। আদালত থেকে বের হওয়ার সময় মালিককে চশমা ফেরত দেয়া হবে।

স্মার্ট চশমা নিয়ে নিরাপত্তা উদ্বেগ এর আগেও দেখা গেছে। নিউইয়র্কের আদালতগুলোও গত মাসে মেটার স্মার্ট গ্লাস নিষিদ্ধ করেছে। এ ধরনের চশমায় ভিডিও ধারণের সুবিধা রয়েছে। খবর দ্য গার্ডিয়ান