১৩০ বছর চালু থাকার পর বন্ধ হতে চলছে লন্ডনের ফেনউইক ডিপার্টমেন্ট স্টোর। মে ফেয়ারের নিউ বন্ড স্ট্রিটে এ চারতলা স্টোরের অবস্থান। প্রায় পাঁচ প্রজন্ম আগে চালু হওয়া স্টোরটির তত্ত্বাবধান করছিলেন প্রতিষ্ঠাতা জন জেমস ফেনউইকের বংশধররা। সম্প্রতি ৪৩ কোটি পাউন্ডে এটি কিনে নিয়েছে আবাসন ব্যবসাপ্রতিষ্ঠান লাজারি ইনভেস্টমেন্টস। এ হিসেবে নতুন মালিকানা যাচ্ছে সাইপ্রাসের বংশোদ্ভূত ব্রিটিশ ধনকুবের ক্রিস লাজারির অধীনে। লাজারির পক্ষ থেকে বলা হয়, আমরা বিখ্যাত ফেনউইক ডিপার্টমেন্ট স্টোর অধিগ্রহণ করছি। এটি ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ অংশে ঐতিহাসিক তাৎপর্য নিয়ে অবস্থিত। ১৮৮১ সালে জন জেমস ফেনউইক এ ডিপার্টমেন্টাল স্টোর প্রতিষ্ঠা করেন। ২০২২ সালেও এটি বিক্রির ঘোষণা দেয়া হয়। ধারণা করা হয়েছিল, ৫০ কোটি পাউন্ড পর্যন্ত দাম উঠবে। এদিকে মালিকানা হাতবদলের পর নরম্যান ফস্টারের প্রতিষ্ঠান ফস্টার প্লাস পার্টনার্সকে স্থাপত্যগত সম্প্রসারণের জন্য নিয়োগ দিয়েছে লাজারি ইনভেস্টমেন্টস। প্রতিষ্ঠানের বক্তব্য অনুসারে, ভবনটির অন্তত ৪০ শতাংশ বাড়ানো হবে। দেয়া হবে বিশ্বমানের অবয়ব। ফস্টার প্লাস পার্টনার্স পুরো স্থাপত্য পরিকল্পনাকে ঢেলে সাজাতে চায়। আধুনিককরণের অংশ হিসেবে ভাংচুর ও পুনর্বিন্যাস হবে স্টোরটির। মেঝে বাড়ানো হবে ৩৮ শতাংশ। স্টোরের একটা অংশ সাময়িকভাবে চ্যারিটি সুপার মার্কেট নামের দাতব্য প্রতিষ্ঠান ব্যবহার করবে। খবর ও ছবি দ্য গার্ডিয়ান
১৩০ বছর পর শাটার নামছে ফেনউইক স্টোরের
১৩০ বছর চালু থাকার পর বন্ধ হতে চলছে লন্ডনের ফেনউইক ডিপার্টমেন্ট স্টোর। মে ফেয়ারের নিউ বন্ড স্ট্রিটে এ চারতলা স্টোরের অবস্থান।










