দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী স্কয়ার গ্রুপের ‘স্কয়ার মাতা’ অনিতা চৌধুরীর ৯১তম জন্মদিন ছিল গতকাল। দিনটিকে স্মরণীয় করে রাখতে গতকাল রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে অবস্থিত ‘অনিতা সেন্টার’-এর শুভ উদ্বোধন করেছে গ্রুপটি। সম্পূর্ণ নতুন ও অত্যাধুনিক সুযোগ-সুবিধাসংবলিত ভবনটি হবে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের কার্যালয়। একই সঙ্গে ভবনটি পুঁজিবাজারে তালিকভুক্ত স্কয়ার টেক্সটাইলস পিএলসির নতুন করপোরেট অফিস হিসেবে ব্যবহৃত হবে। ভবনটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, ভাইস চেয়ারম্যান রত্না পাত্র এবং পরিচালকদ্বয় তপন চৌধুরী ও অঞ্জন চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে স্কয়ার পরিবারের সদস্যরা ও গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় গ্রুপের পরিচালক ও স্কয়ার টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তপন চৌধুরী বলেন, ‘আমরা যখন ফার্মাসিউটিক্যালসের পাশাপাশি টেক্সটাইলস ব্যবসায় আসি তখন অনেকেই আমাদের নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিল। তারপর যখন শেয়ারবাজারে স্কয়ার টেক্সটাইলস তালিকাভুক্ত হলো তখন তো কেউ কেউ “ঘুঘু দেখেছ, ফাঁদ দেখোনি” বলেও ক্রিটিসাইজ করেছে। অবশ্য তারাই পরে আমাদের সাফাল্য দেখে বলতে বাধ্য হয়েছে তারা ভুল ছিল।’ —বিজ্ঞপ্তি
স্কয়ার টেক্সটাইলসের করপোরেট অফিস উদ্বোধন
দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী স্কয়ার গ্রুপের ‘স্কয়ার মাতা’ অনিতা চৌধুরীর ৯১তম জন্মদিন ছিল গতকাল।










