ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ফাউন্ডেশন ম্যানেজমেন্ট বোর্ডের ২৩তম সভা গতকাল আইএফআইএলের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান মোস্তানসের বিল্যাহ সভার সভাপতিত্ব করেন। সভায় অন্যদের মধ্যে ফাউন্ডেশন ম্যানেজমেন্ট বোর্ডের সদস্য আবুল কাশেম হায়দার, আফজালুর রহমান, মো. শামসুজ্জামান এবং ফাউন্ডেশন ম্যানেজমেন্ট বোর্ডের সদস্য সচিব ও আইএফআইএলের এমডি ও সিইও মোহাম্মদ মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।