বাংলাদেশে ব্যাংকিং সেবায় সাইন ল্যাংগুয়েজ কল সেবা চালুর স্বীকৃতি হিসেবে ‘ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার–ব্যাংক’ পুরস্কার পেয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। অনুষ্ঠানে মোট ১২টি শ্রেণিতে ২৬টি উদ্ভাবনী উদ্যোগকে ফিনটেক অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়।
সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত পঞ্চম বাংলাদেশ ফিনটেক সামিটের সমাপনী অনুষ্ঠানে তৃতীয় বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২০২৫ এর অংশ হিসেবে এই পুরস্কার দেয়া হয়।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি–এর প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও রশীদ, প্রাইম ব্যাংক ফিনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ আমিনুর রহমান এবং হেড অব লায়াবিলিটি শায়লা আবেদীনের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
—বিজ্ঞপ্তি










