আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আগামী তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন মো. রাফাত উল্লা খান। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
এমডি পদে যোগদানের আগে রাফাত উল্লা খান একই ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ রিস্ক অফিসার (সিআরও) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি এনসিসি ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), সিআরও ও ক্যামেলকো পদে দায়িত্ব পালন করেছেন।
রাফাত উল্লা খান ১৯৯৪ সালে ইস্টার্ন ব্যাংকের প্রথম ব্যাচে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। ব্যাংক খাতে তার রয়েছে ৩১ বছরের বেশি অভিজ্ঞতা।
রাফাত উল্লা খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তী সময়ে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। —বিজ্ঞপ্তি









