আয়নিক সেভেন মডেলের গাড়ি নিয়ে আসছে দক্ষিণ কোরিয়ার হুন্দাই মোটর কোম্পানি। আগামী বছরের জুলাই থেকে এটি উৎপাদনে যাবে প্রতিষ্ঠানটি। উৎপাদন পরিকল্পনা বাস্তবায়নে দফায় দফায় বৈঠক করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নতুন মডেলের গাড়িটি তৈরি করা হবে দক্ষিণ চাংচিয়ং প্রদেশে অবস্থিত হুন্দাই মোটরের আসান প্লান্টে। এর আগে আয়নিক সিক্স মডেলও এখানে তৈরি হয়েছে। ২০২৩ সালের মধ্যেই নতুন মডেলটির কাজ শুরুর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে রাখতে চায় কর্তৃপক্ষ। এজন্য এরই মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। দ্য কোরিয়া হেরাল্ড