চলতি অর্থবছরের প্রথমার্ধে (এপ্রিল-সেপ্টেম্বর) ভারতের ইস্পাত রফতানি ৫৪ শতাংশ কমেছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ লাখ টনে। গত অর্থবছরের একই সময় রফতানি করা হয়েছিল ৭৮ লাখ টন। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।
বিশেষজ্ঞরা জানান, বৈশ্বিক অর্থনীতিতে মন্দার প্রভাবে দুর্বল হচ্ছে ইস্পাতের চাহিদা। পাশাপাশি ভারতের কেন্দ্র সরকার ধাতুটির ওপর আমদানি শুল্ক আরোপ অব্যাহত রেখেছে। ফলে অন্যান্য রফতানিকারক দেশের তুলনায় ভারতীয় ইস্পাতের দাম বেশি। এ দুই কারণেই মূলত রফতানিতে নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে।
ইস্পাত মন্ত্রণালয় বলছে, গত মাসে ভারত ছয় লাখ টন ইস্পাত রফতানি করে। গত বছরের একই সময়ের তুলনায় রফতানি ৫৭ শতাংশ কমেছে। চলতি অর্থবছরের শুরু থেকেই রফতানি করছে। এর মধ্যে জুলাইয়ে রফতানিতে ধস নামে। ওই সময় রফতানির পরিবর্তে আমদানির পরিমাণ ছিল বেশি।
যদিও আগস্টের তুলনায় পরিশোধিত ইস্পাত রফতানি ২৭ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। ওই মাসে দেশটি ৪ লাখ ৫০ হাজার টন ইস্পাত রফতানি করেছিল। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে অ্যালয় ও স্টেইনলেস ইস্পাত উৎপাদন ৩৯ দশমিক ৬ শতাংশ বেড়েছে। রফতানি করা হয়েছে পাঁচ লাখ টন।










