মালয়েশিয়াভিত্তিক বহুজাতিক কোম্পানি এয়ার এশিয়া দেশের ১৬ ট্রাভেল এজেন্সিকে সম্মাননা দিয়েছে৷। এয়ার এশিয়ার ব্যবসায় অবদান রাখায় তাদের এ সম্মাননা দেয়া হয়। এছাড়া আরো ২০ এজেন্সির কাছে স্বীকৃতিপত্র তুলে দেয়া হয়। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা ও স্বীকৃতিপত্র তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ারএশিয়া এভিয়েশন গ্রুপ লিমিটেডের সিইও বো লিংগাম, টিএএস গ্রুপের চেয়ারম্যান কে এম মুজিবুল হক, ভাইস চেয়ারম্যান ও সিইও শেখ মামুনুল হক, ব্যবস্থাপনা পরিচালক মোরশেদুল আলম চাকলাদার, পরিচালক কাজী শাহ মোজাক্কের আহমদুল হক, এয়ার এশিয়ার চিফ রেভিনিউ অ্যান্ড নেটওয়ার্ক অফিসার পল ক্যারল প্রমুখ।










