রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি সংযোজন কারখানার উৎপাদন আরো তিন মাস বাড়িয়েছে নিশান। আগামী ডিসেম্বরের শেষদিক পর্যন্ত কারখানাটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। এরই মধ্যে বিষয়টি কর্মীদের অবহিত করা হয়েছে। নিশানের একজন মুখপাত্র বলেন, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেয়া হচ্ছে। ইউক্রেনে রুশ আগ্রাসনের পর মার্চে বন্ধ হওয়া কারখানাটি মূলত চলতি মাসের শেষ দিকে চালু হওয়ার কথা ছিল। রয়টার্স
রুশ কারখানার স্থগিতাদেশ তিন মাস বাড়িয়েছে নিশান
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি সংযোজন কারখানার উৎপাদন আরো তিন মাস বাড়িয়েছে নিশান। আগামী ডিসেম্বরের শেষদিক পর্যন্ত কারখানাটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জাপানি গাড়ি










