যুক্তরাষ্ট্রের বেশির ভাগ ফ্লাইটে বিনামূল্যে ওয়াই-ফাই সেবা দেবে ডেল্টা এয়ারলাইনস। আগামী ফেব্রুয়ারি থেকে মার্কিন উড়োজাহাজ পরিবহন সংস্থাটির গ্রাহকরা এ সেবা পাবেন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এড বাস্তিয়ান বলেন, চলতি বছরের শেষ নাগাদ ডেল্টার সাত শতাধিক উড়োজাহাজে উচ্চগতির ও স্যাটেলাইটভিত্তিক ব্রডব্যান্ড পরিষেবা থাকবে। পাশাপাশি ২০২৪ সালের শেষ নাগাদ আন্তর্জাতিক ও সংযোগ ফ্লাইটে বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা প্রসারিত করা হবে। এপি
মার্কিন ফ্লাইটে বিনামূল্যে ওয়াই-ফাই দেবে ডেল্টা
যুক্তরাষ্ট্রের বেশির ভাগ ফ্লাইটে বিনামূল্যে ওয়াই-ফাই সেবা দেবে ডেল্টা এয়ারলাইনস।










