যুক্তরাজ্যে খুচরা বিক্রি ঊর্ধ্বমুখী রয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সত্ত্বেও ডিসেম্বরে দেশটির খুচরা বিক্রি এক বছর আগের তুলনায় ৬ দশমিক ৯ শতাংশ বেড়েছে। যেখানে নভেম্বরে ব্যয় বাড়ার হার ছিল ৪ দশমিক ২ শতাংশ। দ্য ব্রিটিশ রিটেইল কনসোর্টিয়াম (বিআরসি) জানিয়েছে, ২০২২ সালে খুচরা বিক্রি আগের বছরের তুলনায় ৩ দশমিক ১ শতাংশ বেড়েছে। এ হার বছরওয়ারি মূল্যস্ফীতির তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। দ্য গার্ডিয়ান
যুক্তরাজ্যে খুচরা বিক্রি বেড়েছে ৬ দশমিক ৯ শতাংশ
যুক্তরাজ্যে খুচরা বিক্রি ঊর্ধ্বমুখী রয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সত্ত্বেও ডিসেম্বরে দেশটির খুচরা বিক্রি এক বছর আগের তুলনায় ৬ দশমিক ৯ শতাংশ বেড়েছে।










