চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরীতে ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) ৮৫তম শাখা উদ্বোধন করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) মহাব্যবস্থাপক (ফাইন্যান্স) ও বাজেট এবং যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ যোবায়েদ হোসেন এবং ইবিএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও করপোরেট ব্যাংকিং প্রধান আহমেদ শাহীন। অনুষ্ঠানে ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার, করপোরেট বিজনেস বিভাগের (চট্টগ্রাম) ভারপ্রাপ্ত প্রধান সঞ্জয় দাস, আঞ্চলিক শাখাপ্রধান (চট্টগ্রাম) মেজবাহ উদ্দীন আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।