শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের (এসসিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। গতকাল মন্ত্রণালয়ের সভাকক্ষে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন শিপার্স কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আরিফুল আহ্সান, ভাইস চেয়ারম্যান গণেশ চন্দ্র সাহা এবং পরিচালক জিয়াউল ইসলাম ওই সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।

শুরুতে এসসিবি চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্যরা মন্ত্রীকে দ্বিতীয়বারের মতো একই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় ফুলের তোড়া প্রদানের মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।