বিশ্বজুড়ে রাবারের তৈরি গ্লাভসের সবচেয়ে বড় সরবরাহকারী মালয়েশিয়া। ২০২২ সালে ৮ হাজার ৫০০ কোটি পিস গ্লাভস উৎপাদন করে দেশটি। করোনাকালে ক্রমবর্ধমান চাহিদার কারণে আগের বছর এ সংখ্যা ছিল ১৩ হাজার ৬০০ কোটি পিস। একদিকে কভিড-১৯ পরিস্থিতির উন্নতি, অন্যদিকে ভূরাজনৈতিক, অর্থনৈতিক ও পরিচালনগত নানা সংকটে খাতটি লোকসানের মুখে পড়ে। তবে সম্প্রতি গবেষণা প্রতিষ্ঠান কেনাংগা রিসার্চের এক পূর্বাভাসে বলা হয়েছে, শিগগিরই এ খাতে আয় বাড়বে মালয়েশিয়ার। আর গত বছর উৎপাদন কমে যাওয়ায় বাজার ধরতে এবার কোম্পানিগুলোর মধ্যেও প্রতিযোগিতা বাড়বে। ফ্রি মালয়েশিয়া টুডে