বাংলাদেশে জাপানের শার্প ও জেনারেল পণ্যসামগ্রীর একমাত্র পরিবেশক এসকোয়্যার ইলেক্ট্রনিকস সম্প্রতি শর্ট কোড কল সেন্টার নম্বর (১৬৭৯৪) চালু করেছে। এসকোয়্যার ইলেকট্রনিকস লিমিটেডের পরিচালক আজমান আরিফ রহমান এটি উদ্বোধন করেন। সিনিয়র মহাব্যবস্থাপক মনজুরুল করিমসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।