গত বছরের ২ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৩২ পয়সা; যা আগের বছরের একই সময়ে ছিল ৪০ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকায় ২৭ পয়সায়।

২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিলকো ফার্মার অনুমোদিত মূলধন ১০৫ কোটি ও পরিশোধিত মূলধন ১০৩ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৩৫ কোটি ৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৩৮ লাখ ৭ হাজার। এর মধ্যে ৩৫ দশমিক ২৭ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৭ দশমিক ৬২ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৭ দশমিক ১১ শতাংশ শেয়ার রয়েছে।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১ দশমিক ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে সিলকো ফার্মার পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৪ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা শূন্য ২ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে পরিচালক বাদে বাকি বিনিয়োগকারীদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে সিলকো ফার্মার ইপিএস হয়েছে ৪৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৭ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ৬৬ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে পরিচালক বাদে বাকি শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সিলকো ফার্মাসিউটিক্যালস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৭ পয়সা, আগের হিসাব বছরের যা ছিল ৮১ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ৩৫ পয়সায়।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে পরিচালক বাদে বাকি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে সিলকো ফার্মাসিউটিক্যালসের ইপিএস হয়েছে ৮১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮২ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৯৫ পয়সায়।

ডিএসইতে গতকাল সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১৪ টাকা ৭০ পয়সা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ১১ টাকা ১০ পয়সা থেকে ১৮ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।