সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডে (সাটা) ‘দক্ষিণ এশিয়ার সেরা নতুন হোটেল’ ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট। গত ১০ অক্টোবর ভারতের বেঙ্গালুরু শহরে এ পুরস্কারের আসর বসে।

সাটা অ্যাওয়ার্ড মূলত দক্ষিণ এশীয় অঞ্চল জুড়ে যেসব ট্রাভেল এজেন্সি ও হোটেল রিসোর্ট শিল্প-প্রতিষ্ঠান রয়েছে তাদের শ্রেষ্ঠত্ব উদযাপিত হয়। সঙ্গে এই শিল্পে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে এমন ব্যবসা-প্রতিষ্ঠান ও ব্যক্তিত্বদের অসামান্য অবদানকে স্বীকৃতি দেয়া হয়। 

গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের নির্বাহী পরিচালক সুব্রত ব্যানার্জী নিজ প্রতিষ্ঠানের পক্ষে  এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন। তিনি বলেন, সিলেটে সুন্দর এ হোটেল চালু করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। আমরা বিশ্বাস করি যে হোটেলটি শহরে আসা সব ভ্রমণকারী ও করপোরেট অতিথিদের জন্য সবচেয়ে পছন্দের গন্তব্য হবে। - সংবাদ বিজ্ঞপ্তি