যুক্তরাষ্ট্রের বাজারে গাড়ির দাম কমিয়েছে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। তৃতীয় প্রান্তিকে গাড়ির বিক্রি প্রত্যাশিত মাত্রায় না হওয়ায় মডেল থ্রি ও মডেল ওয়াইয়ের দাম যথাক্রমে ২ দশমিক ৭ ও ৪ দশমিক ২ শতাংশ কমিয়েছে কোম্পানিটি। টেসলার ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ধীরগতির ইভি বাজারে প্রতিবন্ধকতা মোকাবেলায় চলতি বছর কয়েক দফায় গাড়ির দাম কমানো হয়েছে। মাত্র এক মাস আগেই নিজেদের প্রিমিয়াম মডেল-এস ও মডেল-এক্সের দাম কমিয়েছে কোম্পানিটি। ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুসারে, মডেল থ্রি সেডানের দাম ১ হাজার ২৫০ ডলার কমিয়ে ৩৮ হাজার ৯৯০ ডলার করা হয়েছে। মডেল ওয়াই লং রেঞ্জ ভ্যারিয়েন্টের দাম ২ হাজার ডলার কমিয়ে করা হয়েছে ৪৮ হাজার ৭৯০ ডলার। এছাড়া বছরের শুরুর সময় থেকে স্ট্যান্ডার্ড মডেল থ্রির দাম প্রায় ১৭ শতাংশ কমেছে। যেখানে মডেল ওয়াই লং রেঞ্জ ভ্যারিয়েন্টের দাম কমেছে ২৬ শতাংশের বেশি। ফ্রি মালয়েশিয়া টুডে
মডেল থ্রি ও মডেল ওয়াইয়ের দাম কমিয়েছে টেসলা
যুক্তরাষ্ট্রের বাজারে গাড়ির দাম কমিয়েছে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠান টেসলা।










