এ উপলক্ষে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (এসএমইএসপিডি) এক অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় কমিউনিটি ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির পরিচালক নওশাদ মোস্তফার মাধ্যমে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানিকে পে-অর্ডার হস্তান্তর করে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মো. শরিফুল ইসলাম কাদির, হেড অব এসএমই হোসেন-আল-সাফীর চৌধুরী এবং হেড অব এগ্রিকালচার শরিফ হাসান মামুনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি