১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নির্মম গণহত্যায় নিহত শহীদদের সম্মানার্থে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) গতকাল এক স্মরণসভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আরমা দত্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউ উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের ডিনরা, পরিচালকরা, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।
এনএসইউতে স্মরণসভা
১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নির্মম গণহত্যায় নিহত শহীদদের সম্মানার্থে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) গতকাল এক স্মরণসভার আয়োজন করে।










