নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) সম্প্রতি ইভলভিং ক্যারিয়ার্স ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট: ট্রেন্ডস, চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিজ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন নর্দান ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি মডারেট করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম। —বিজ্ঞপ্তি