চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) লোকসান কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের। এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৪ কোটি ৮৬ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট লোকসান ছিল ৪ কোটি ৯৭ লাখ টাকা। এ সময়ে জ্বালানি খাতের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭৫ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৭৯ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৮ টাকা ৬৩ পয়সায়। কোম্পানির পিএসআই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২০-২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৪৯ পয়সা, যেখানে আগের বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৫১ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১১ টাকা ৫৫ পয়সায়।

 এর আগের ৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি সিভিও পেট্রোকেমিক্যাল। ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য উদ্যোক্তা ও পরিচালক বাদে সাধারণ শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল সিভিও পেট্রোকেমিক্যাল। ২০১৮ হিসাব বছরেও ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ২০১৭ হিসাব বছরের জন্য ২ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। তার আগে ২০১৬ হিসাব বছরে ২৫ শতাংশ নগদ এবং ২০১৫ হিসাব বছরে ১৫ শতাংশ নগদ ও ২৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

সর্বশেষ রেটিং অনুযায়ী, সিভিও পেট্রোকেমিক্যালের এনটিটি সার্ভিল্যান্স রেটিং ‘ট্রিপল বি-২’। ৩০ জুন ২০২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ব্যাংকের কাছে প্রতিষ্ঠানটির দায়সহ অন্যান্য আনুষঙ্গিক হালনাগাদ তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।