মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ লিমিটেড নিয়ে এসেছে আকর্ষণীয় অফার। এখন ভিসা কার্ড থেকে নগদে অ্যাড মানি করলে গ্রাহক ৫০০ টাকা পর্যন্ত ক্যাশ বোনাস পাবেন।

অফারটি পেতে একজন নগদ গ্রাহককে নগদ ওয়ালেটে গিয়ে ‘অ্যাড মানি’ অপশনে যেতে হবে। এরপর অ্যাপে থাকা ‘কার্ড টু নগদ’ অপশনে গিয়ে ভিসা কার্ড অপশনটি নির্বাচন করে কাঙ্ক্ষিত পরিমাণ টাকা নগদ ওয়ালেটে আনতে পারবেন। গ্রাহক তার অ্যাড মানির ক্যাশ বোনাস পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে পাবেন। 

১ মার্চ শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে ৩১ মার্চ পর্যন্ত। শুধু অ্যাক্টিভ ও ফুল প্রোফাইলে থাকা নগদ অ্যাকাউন্ট থেকে এ অফার উপভোগ করা যাবে।

বিভিন্ন অংকের টাকা অ্যাড মানি করে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশ বোনাস পেতে পারবেন গ্রাহক। প্রতি লেনদেনের জন্য একজন গ্রাহক একবারই ক্যাশ বোনাস পাবেন।

এ ক্যাম্পেইনের বিষয়ে নগদ লিমিটেডের ডিএমডি ও সিসিও সিহাব উদ্দীন চৌধুরী বলেন, ‘বাংলাদেশে ক্যাশলেস সোসাইটি গড়ে তুলতে নগদ কাজ করে যাচ্ছে, যার অংশ হিসেবে আরো বেশি মানুষকে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সেবায় যুক্ত করতে চেষ্টা করে যাচ্ছে নগদ।’ -বিজ্ঞপ্তি