চীনে বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ দিয়ে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করেছে চায়না সাউদার্ন এয়ারলাইনস। প্রায় চার বছর পর গতকাল পুনরায় চীনের আকাশে যাত্রী পরিষেবা দিয়েছে বোয়িংয়ের সবচেয়ে বেশি বিক্রীত মডেলটি। এটিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এভিয়েশন বাজারে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটির ব্যবসা পুনরুদ্ধারের জন্য একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। ইন্দোনেশিয়া ও ইথিওপিয়ায় মারাত্মক দুটি দুর্ঘটনার পর ২০১৯ সালের মার্চ থেকে মডেলটি চীনে গ্রাউন্ডেড করে রাখা হয়েছিল। পরে ত্রুটি সারিয়ে ২০২০ সালের শেষ দিকে মডেলটি বিশ্বজুড়ে পরিষেবায় ফিরেছিল। রয়টার্স
চীনে বোয়িং ৭৩৭ ম্যাক্সের যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা
চীনে বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ দিয়ে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করেছে চায়না সাউদার্ন এয়ারলাইনস।










