করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) কর্মসূচির আওতায় টাঙ্গাইলের সখিপুরে গরিব, দুস্থ, অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে সোনালী ব্যাংক পিএলসি। এ উপলক্ষে গতকাল উপজেলার তক্তারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শীতার্তদের হাতে কম্বল তুলে দেন সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো. শওকত আলী খান। অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয় এবং টাঙ্গাইল অঞ্চলের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সখিপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সোনালী ব্যাংকের
করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) কর্মসূচির আওতায় টাঙ্গাইলের সখিপুরে গরিব, দুস্থ, অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে সোনালী ব্যাংক পিএলসি।









