প্রতিষ্ঠানটি তাদের জনপ্রিয় ব্র্যান্ড ‘ফুডেলা’র ১ হাজার ৩০০ টাকার পণ্যের বান্ডেল মাত্র ১ হাজার টাকায় বাজারজাত করছে, যা পুরো রমজান মাসজুড়ে চলবে।
নাবিল গ্রুপ বলছে, রমজান সংযম, সহমর্মিতা ও দায়িত্ববোধের মাস। এ সময়ে অনেক প্রতিষ্ঠান পণ্যের মূল্যবৃদ্ধি করলেও ভোক্তাদের সুবিধার কথা বিবেচনা করে বিশেষ ছাড়মূল্যে পণ্য সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে নাবিল গ্রুপ। প্রতিষ্ঠানটির লক্ষ্য শুধু ব্যবসায়িক সাফল্য নয়, বরং সামাজিক দায়বদ্ধতা পালন ও সাধারণ মানুষের পাশে থাকা।
নাবিল গ্রুপের বিশেষ বান্ডেল অফারটি ফুডেলা ব্র্যান্ডেড গাড়িতে করে রাজশাহী ও এর আশপাশের শহরে পুরো রমজান মাসজুড়ে চলমান থাকবে। এর মাধ্যমে শহরের মধ্যবিত্ত ও সাধারণ পরিবারগুলো সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় পণ্য সংগ্রহের সুযোগ পাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।










