বৈশ্বিক চুক্তির সঙ্গে মিল রেখে বহুজাতিক কোম্পানির ওপর টপ-আপ ট্যাক্স অনুমোদন করতে যাচ্ছে ভিয়েতনামের পার্লামেন্ট। ফলে আগামী বছরের জানুয়ারি থেকে কোম্পানিগুলো যা-ই আয় করুক, এর ওপরে কর দিতে হবে। খবর রয়টার্স।

উচ্চ শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত স্যামসাং ও ইন্টেলসহ বড় বিদেশী বিনিয়োগকারীদের আংশিক ক্ষতিপূরণ দিতে প্রাথমিকভাবে আলোচনা চলছিল ভিয়েতনামে। এখন এর সঙ্গে টপ-আপ করের অনুমোদনকে একত্রিত করার পরিকল্পনা চলছে।

নতুন কর নীতি বিতর্কিত হতে পারে, যা বিদেশী কোম্পানিগুলোর কাছে ভিয়েতনামের গ্রহণযোগ্যতা কমাতে পারে। যদি না সরকারি ভর্তুকি নতুন করের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়। পার্লামেন্টের চলতি অধিবেশনে এ-সংক্রান্ত ভোট বাতিল করা হয়েছিল। অবশেষে এটিকে আলোচ্যসূচিতে যুক্ত করা হয়েছে। মাসব্যাপী অধিবেশনের শেষ দিনে প্রত্যাশিত করের ওপর আলোচনা হবে।

ভিয়েতনামের নতুন টপ-আপ ট্যাক্স নীতির ফলে ১২২টি বিদেশী কোম্পানির খরচ বাড়তে পারে। সরকারের পরিকল্পনা এ খাত থেকে বছরে ১৪ দশমিক ৬ ট্রিলিয়ন ডং অতিরিক্ত আয় করা।