পুঁজিবাজারে তথ্যপ্রযুক্তি খাতে তালিকাভুক্ত বিডিকম অনলাইন লিমিটেড ও ইনটেক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আজ। এজিএমে কোম্পানি দুটির সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডা অনুমোদন করবেন বিনিয়োগকারীরা। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
বিডিকম অনলাইন: কোম্পানিটির এজিএম সকাল ১০টা ৩০ মিনিটে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ।
ইনটেক লিমিটেড: কোম্পানিটির এজিএম সকাল ১০টায় হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ।









