যুক্তরাষ্ট্রে পুরনো বাড়ি বিক্রিতে পতন অব্যাহত রয়েছে। সেপ্টেম্বরে এ নিয়ে টানা অষ্টম মাসের মতো দেশটিতে বাড়ি বিক্রি নিম্নমুখী রয়েছে। বন্ধকি ঋণে উচ্চ সুদহারের কারণে মার্কিন ক্রেতারা বাড়ি কেনা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট শিল্পের বাণিজ্যিক প্রতিষ্ঠান ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েলটরস জানিয়েছে, গত মাসে বিদ্যমান বাড়ির বিক্রি আগস্ট থেকে ১ দশমিক ৫ শতাংশ কমে ৪৭ লাখ ১০ হাজার ইউনিটে নেমেছে। বছরওয়ারি হিসাবে বিক্রি ২৩ দশমিক ৮ শতাংশ কমেছে। এপি
যুক্তরাষ্ট্রে টানা অষ্টম মাসে বাড়ি বিক্রিতে পতন
যুক্তরাষ্ট্রে পুরনো বাড়ি বিক্রিতে পতন অব্যাহত রয়েছে। সেপ্টেম্বরে এ নিয়ে টানা অষ্টম মাসের মতো দেশটিতে বাড়ি বিক্রি নিম্নমুখী রয়েছে।










