প্রকৌশল খাতের কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে প্রায় ২১ শতাংশ কমেছে। সপ্তাহ শুরুর ৩২ টাকা ২০ পয়সার শেয়ারটি সপ্তাহ শেষে কমে দাঁড়িয়েছে ২৫ টাকা ৬০ পয়সায়। আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বোচ্চ দর হারানোর কোম্পানির তালিকায় এ কোম্পানিটি শীর্ষে অবস্থান করছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ৫০ কোটি ৬৩ লাখ ৬০ হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসেবে এ লেনদেন ছিল ১০ কোটি ১২ লাখ ৭০ হাজার টাকা। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৬ পয়সা। আর সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা হয়েছিল ২ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৪৫ পয়সায়। 

৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য উদ্যোক্তা ও পরিচালক বাদে শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে দেশবন্ধু পলিমার।