টানা ১২ মাস ধরে নিম্নমুখী অবস্থায় রয়েছে দক্ষিণ কোরিয়ার রফতানি খাত। তবে গত বছরের একই সময়ের তুলনায় অবনমনের হার ছিল কম। দেশটির শিল্প মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, বৈশ্বিক পর্যায়ে সেমিকন্ডাক্টরের চাহিদা বাড়ায় রফতানি খাত কিছুটা স্বাভাবিক হয়েছে। দেশটির শিল্প, বাণিজ্য ও জ্বালানি মন্ত্রণালয় প্রকাশিত নথিতে দেখা যায়, দক্ষিণ কোরিয়ায় গত মাসে রফতানি হার ৪ দশমিক ৪ শতাংশ কমে ৫ হাজার ৪৬৬ কোটি ডলারে পৌঁছেছে। ২০২২ সালের অক্টোবর থেকে চলতি বছর পর্যন্ত দেশটির রফতানি উল্লেখযোগ্য হারে কমেছে। ২০২০ সালের পর প্রথমবারের মতো দেশটির রফতানি টানা ১২ মাস ধরে নিম্নমুখী রয়েছে। জুলাইয়ে রফতানি ১৬ দশমিক ২ শতাংশ কমলেও আগস্টে এর পরিমাণ ছিল ৮ দশমিক ৩ শতাংশ। রফতানি কমলেও দেশটি সেপ্টেম্বরে ৩৭০ কোটি ডলার বাণিজ্য উদ্বৃত্তের কথা জানিয়েছে। রফতানির পাশাপাশি আমদানি কমাতে এ উদ্বৃত্ত তৈরি হয়েছে। দক্ষিণ কোরিয়ার আমদানিও বছরওয়ারি হিসেবে ১৬ দশমিক ৫ শতাংশ কমে ৫ হাজার ৯৬ কোটি ডলারে দাঁড়িয়েছে। মূলত জ্বালানি আমদানি বছরওয়ারি ৩৬ শতাংশ কমায় এ পরিবর্তন দেখা গেছে। দ্য কোরিয়া হেরাল্ড
স্বাভাবিক হচ্ছে দক্ষিণ কোরিয়ার রফতানি খাত
টানা ১২ মাস ধরে নিম্নমুখী অবস্থায় রয়েছে দক্ষিণ কোরিয়ার রফতানি খাত। তবে গত বছরের একই সময়ের তুলনায় অবনমনের হার ছিল কম।










